দৈনিক সংবাদ দিগন্ত

রাবিতে ছবি তোলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র বসে থাকা অবস্থায় ছবি তোলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও অপদস্ত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কয়েকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে ট্রিপল-ই বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রে বসেছিলেন। সেখানে র‌্যাগিংয়ের কোনো অভিযোগ আছে কি না তা দেখতে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায় এবং শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়।আরও পড়ুন, জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় নিরাপত্তায় ১৪ দফা সিদ্ধান্তএ সময় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী ছবি তোলেন বলে অভিযোগ ওঠে। পরে ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে ডেকে পরিচয় জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে দুই বিভাগের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা বৈঠকে বসেন। প্রায় সমাধানের পথে থাকলেও এক শিক্ষার্থীর পরিচয় দেওয়া নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার ফের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়।আরও পড়ুন, জাবিতে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, ৭২ ঘণ্টার আল্টিমেটামঅভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় এক নারী সহপাঠীকে উদ্দেশ করে কটূক্তিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কয়েকজন শিক্ষার্থী তার প্রতিও চড়াও হন। বর্তমানে দুই বিভাগের সভাপতিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।আরও পড়ুন, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পবিপ্রবি এদিকে, ঘটনার জন্য দুই বিভাগই একে অপরকে দায়ী করেছে। ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা প্রথমে হামলা চালিয়েছে। অন্যদিকে পাল্টা অভিযোগ করেছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাও।

রাবিতে ছবি তোলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ