রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখন কর্মসূচি পালন করে রাবি শাখা ছাত্রদল। তারা লাল রঙে “গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে” লিখে কর্মসূচি শুরু করে।
আরও পড়ুন, চট্টগ্রামে দেয়ালের ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
ছাত্রদল নেতারা দাবি করেন, ক্যাম্পাসে কিছু সংগঠন গোপনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তাদের মতে, এসব কার্যক্রম বন্ধ করে প্রকাশ্য ও নিয়মতান্ত্রিক রাজনীতি নিশ্চিত করা প্রয়োজন। তবে বিকেলে একই স্থানে ছাত্রদলের ওই দেয়াল লিখনের পাশে ফটোসেশন করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে নতুন করে বিতর্ক তৈরি হয়।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, তারা ফটোসেশন করেছে এবং “গুপ্ত রাজনীতি” বন্ধের দাবির সঙ্গে একমত। তবে তারা ক্যাম্পাসে সবার জন্য সমান রাজনৈতিক অধিকার নিশ্চিতের কথাও বলে।
আরও পড়ুন, আইইউবিএটি ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর
অন্যদিকে ছাত্রদল এই ফটোসেশনকে উদ্দেশ্যমূলক বলে দাবি করে সমালোচনা করে। তাদের বক্তব্য, এটি রাজনৈতিক নাটকীয়তা ছাড়া কিছু নয়। এর আগে চট্টগ্রামে একই ইস্যু ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে একাধিকজন আহত হন। সেই ঘটনার রেশ না কাটতেই রাবিতে নতুন করে এই পরিস্থিতি তৈরি হলো।
বিষয় : কর্মসূচি ছাত্রশিবির রাবি গুপ্ত রাজনীতি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন