আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই নতুন অংশীদারিত্ব গড়ে উঠেছে। ২১ এপ্রিল, ২০২৬ তারিখে দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আইইউবিএটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন, এডমিট না পেয়ে মহাসড়ক অবরোধ, রাতে আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী প্রকল্পে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষভাবে কৃষি গবেষণার ক্ষেত্রে পারেনিয়াল রাইস উন্নয়ন এবং আইইউবিএটিতে একটি নিবেদিত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন, চট্টগ্রামে দেয়ালের ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
ইউনান বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালকসহ একাধিক শিক্ষক ও গবেষক। অন্যদিকে আইইউবিএটির প্রতিনিধি দলে ছিলেন কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও গবেষণা কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই চুক্তি শুধু দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার করবে না, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক মানোন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন