রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ একটি কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের একটি মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের গাড়ির কাছে গিয়ে গাড়ির গায়ে একটি কাগজ সেঁটে দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কাগজটিতে কোনো লেখা ছিল না।
ঘটনার সময় তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে পুলিশ নিজ উদ্যোগে জিডি করে তদন্ত শুরু করে।
আরও পড়ুন, ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের ওপরে অবস্থান করছেন তারেক রহমান
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : গুলশান তারেক রহমান রহস্যময়

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন