বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৪ নম্বরে।
সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্টের সংখ্যার বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন। সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।
আরও পড়ুন, দুই-এক দিনের মধ্যে ৪৭ আসনের বণ্টন, ভাগ্য নির্ধারণে জামায়াত ও এনসিপি
এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত করা হয়েছে।
বিষয় : বিএনপি তারেক রহমান কনটেন্ট ক্রিয়েটর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৪ নম্বরে।
সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্টের সংখ্যার বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন। সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।
আরও পড়ুন, দুই-এক দিনের মধ্যে ৪৭ আসনের বণ্টন, ভাগ্য নির্ধারণে জামায়াত ও এনসিপি
এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন