দৈনিক সংবাদ দিগন্ত

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুসারীদের মাঝে।আরও পড়ুন, গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাসজানা গেছে, বৃহস্পতিবার সকালেও তার মা মলি চক্রবর্তী-এর সামাজিক যোগাযোগমাধ্যম পেজে নতুন ভিডিও পোস্ট করা হয়েছিল। তবে সেখানে সায়নীকে দেখা যায়নি। কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধসম্প্রতি সায়নী তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। সেই আনন্দঘন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। তাই হঠাৎ এমন ঘটনার খবর তার অনুসারীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহসায়নী ও তার মা মলি চক্রবর্তী যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতেন। বিশেষ করে পোষ্য প্রাণীদের নিয়ে তাদের ভিডিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। মৃত্যুর একদিন আগেও ‘সুন্দরী’ নামের একটি পোষ্যকে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়। এদিকে মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক ও সমবেদনা জানাচ্ছেন।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু