জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
আরও পড়ুন, পঞ্চগড়ের স্কুলছাত্রী ঢাকায় অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চেন্নাইয়ের একটি হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। তার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানান, চিকিৎসার সময় হঠাৎ রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন, দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’
চিকিৎসা সূত্রে জানা যায়, তিনি হেপাটাইটিস এ ও ফ্যাটি লিভারের জটিলতায় ভুগছিলেন, যা পরবর্তীতে লিভার ফেইলিউরের দিকে নিয়ে যায়। চিকিৎসকরা লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
আরও পড়ুন, ২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন