দৈনিক সংবাদ দিগন্ত

পঞ্চগড়ের স্কুলছাত্রী ঢাকায় অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর বাড্ডা এলাকা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপা ও তার ভাইসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন, আফসোস ফারিয়ার

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ওই শিক্ষার্থী আর বাসায় ফেরেনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। নিখোঁজের পর শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা দাবি করেন, তিনি মেয়েটিকে বিয়ে করেছেন। এরপর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন, ২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে আব্বাস আলী ওরফে আকাশ নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। তার বর্তমান ঠিকানা ছিল ঢাকার বাড্ডা এলাকায়। রাতেই দেবীগঞ্জ থানা পুলিশ ও বাড্ডা থানার সহযোগিতায় ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বাসাটি কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপার বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত আকাশ স্থানীয়ভাবে ভাড়া বাসায় থাকতেন এবং দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : উদ্ধার পঞ্চগড় স্কুলছাত্রী অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

পঞ্চগড়ের স্কুলছাত্রী ঢাকায় অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর বাড্ডা এলাকা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপা ও তার ভাইসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন, আফসোস ফারিয়ার

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ওই শিক্ষার্থী আর বাসায় ফেরেনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। নিখোঁজের পর শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা দাবি করেন, তিনি মেয়েটিকে বিয়ে করেছেন। এরপর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন, ২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে আব্বাস আলী ওরফে আকাশ নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। তার বর্তমান ঠিকানা ছিল ঢাকার বাড্ডা এলাকায়। রাতেই দেবীগঞ্জ থানা পুলিশ ও বাড্ডা থানার সহযোগিতায় ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বাসাটি কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপার বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত আকাশ স্থানীয়ভাবে ভাড়া বাসায় থাকতেন এবং দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত