দৈনিক সংবাদ দিগন্ত

পঞ্চগড়ে গরু ব্যবসায়ী ঘিরে উত্তেজনা, পরে মন্ত্রীর নির্দেশে সমাধান

পঞ্চগড় থেকে গরু কিনে ঢাকায় ফেরার পথে ডাকাতের ধাওয়া ও পরবর্তীতে হয়রানির মুখে পড়া এক গরু ব্যবসায়ীকে শেষ পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপে নিরাপত্তা দেওয়া হয়েছে। পরে পুলিশি পাহারায় তাকে ও গরুবাহী গাড়িগুলো গন্তব্যের দিকে এগিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হেলাল আহমেদ রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা। তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ২৪টি গরু কিনে দুটি পিকআপ ও একটি ট্রাকে করে ঢাকায় ফিরছিলেন।আরও পড়ুন, ভূমি ভবনের ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে একটি প্রাইভেটকার ও ৮–১০টি মোটরসাইকেলে থাকা একটি দল তাদের অনুসরণ শুরু করে। একপর্যায়ে গাড়ি থামানোর চেষ্টা ও সন্দেহজনক আচরণে ভীত হয়ে ব্যবসায়ীরা পঞ্চগড় সদর থানার সামনে গিয়ে আশ্রয় নেন।পুলিশের সহায়তায় প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সন্দেহভাজন দলটি সরে যায়। তবে এরপরও থানায় অবস্থানকালে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি করে ও বিভিন্ন অভিযোগ তুলে অর্থ আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় ব্যবসায়ীর স্বজনরা বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে জানান। পরে তিনি তাৎক্ষণিকভাবে পঞ্চগড় সদর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।আরও পড়ুন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা ফের আইন মন্ত্রণালয়েপুলিশ কাগজপত্র যাচাই-বাছাই করে এবং গরু ক্রয়ের বৈধতা নিশ্চিত হওয়ার পর কোনো অনিয়ম না পেয়ে গরুগুলো ছাড়ে দেয়। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবসায়ী ও গরুবাহী গাড়িগুলোকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত এগিয়ে দেয়। ভুক্তভোগী হেলাল আহমেদ বলেন, “আমরা ডাকাতচক্রের ভয় ও পরে হয়রানির মধ্যে পড়ে যাই। পরে পরিচিতজনদের মাধ্যমে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।”আরও পড়ুন, ঈদে হাসপাতাল বন্ধ নয়, ১৮ জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরেরপঞ্চগড় সদর থানার ওসি জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে গরু ও ব্যবসায়ীকে নিরাপদে ছেড়ে দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ঈদ সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চগড়ে গরু ব্যবসায়ী ঘিরে উত্তেজনা, পরে মন্ত্রীর নির্দেশে সমাধান