দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

দেশের বাইরে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের দিন শেষ— বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক নির্বাচনী প্রচার সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সিদ্ধান্ত নেবে সেটি এখন আর সম্ভব নয়। দেশের বাইরে বসে অনেক কিছু বলা যায়। দেশের বাইরে বসে আর কেউ দেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। সাহস থাকলে দেশে এসে বলুক। এই বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। দেশের প্রয়োজনে তারা আবার মাঠে নামতে প্রস্তুত। এ সময় তিনি বলেন, প্রশাসনসহ প্রতিটি জায়গায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আমরা যদি এটি বন্ধ করতে পারি, জনগণের সঙ্গে ইনসাফ করতে পারি, তাহলে এই বাংলাদেশকে এসব থেকে মুক্ত করতে পারবো।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজি করেনি, জুলুম করেনি, দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি তাদের নিয়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে। এই আশা থেকে মানুষ বলছে, তারা ভোটের দিন ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি তাহলে শুধু পঞ্চগড় নয়, সারাদেশে ১১ দলীয় জোটের জয়জয়কার হবে।

আরও পড়ুন, ঢাকা-১২ নির্বাচনে জনগণকে শুনতে মাঠে তাসলিমা আখতার

এনসিপির এ নেতা এ সময় আরও বলেন, পঞ্চগড় আসনে বিএনপির প্রার্থী যদি বলে— প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাহলে তারা ব্লেইম দিচ্ছে। তারা প্রশাসনের কোনো নিয়ম মানছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে গার্ডস দেখাতে না পারেন, নিয়ম-নীতি মানাতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতে চাই। অথচ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে, এটা স্বৈরাচারী আচরণ, তারা এ ধরনের আচরণ করতে পারে না। সবাই মিলে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে।

বিষয় : পঞ্চগড় সারজিস ভাগ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের বাইরে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের দিন শেষ— বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক নির্বাচনী প্রচার সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সিদ্ধান্ত নেবে সেটি এখন আর সম্ভব নয়। দেশের বাইরে বসে অনেক কিছু বলা যায়। দেশের বাইরে বসে আর কেউ দেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। সাহস থাকলে দেশে এসে বলুক। এই বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। দেশের প্রয়োজনে তারা আবার মাঠে নামতে প্রস্তুত। এ সময় তিনি বলেন, প্রশাসনসহ প্রতিটি জায়গায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আমরা যদি এটি বন্ধ করতে পারি, জনগণের সঙ্গে ইনসাফ করতে পারি, তাহলে এই বাংলাদেশকে এসব থেকে মুক্ত করতে পারবো।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজি করেনি, জুলুম করেনি, দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি তাদের নিয়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে। এই আশা থেকে মানুষ বলছে, তারা ভোটের দিন ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি তাহলে শুধু পঞ্চগড় নয়, সারাদেশে ১১ দলীয় জোটের জয়জয়কার হবে।

আরও পড়ুন, ঢাকা-১২ নির্বাচনে জনগণকে শুনতে মাঠে তাসলিমা আখতার

এনসিপির এ নেতা এ সময় আরও বলেন, পঞ্চগড় আসনে বিএনপির প্রার্থী যদি বলে— প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাহলে তারা ব্লেইম দিচ্ছে। তারা প্রশাসনের কোনো নিয়ম মানছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে গার্ডস দেখাতে না পারেন, নিয়ম-নীতি মানাতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতে চাই। অথচ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে, এটা স্বৈরাচারী আচরণ, তারা এ ধরনের আচরণ করতে পারে না। সবাই মিলে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত