দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমির বিজয়

সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমির বিজয়
সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমির বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন। 

জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১২০।

আরও পড়ুন, নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ফলাফল মেনে নেবে

ভোট গণনা শেষে রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। পঞ্চগড়-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

বিষয় : নির্বাচন পঞ্চগড় সারজিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমির বিজয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন। 

জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১২০।

আরও পড়ুন, নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ফলাফল মেনে নেবে

ভোট গণনা শেষে রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। পঞ্চগড়-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত