দৈনিক সংবাদ দিগন্ত

২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

রর-কমেডি ঘরানার সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে সাফল্যের পর নতুন ছবির খবর দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শুক্রবার (১৫ মে) তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন, আফসোস ফারিয়ার

‘ওয়েলকাম ৩’ নামেও পরিচিত এই সিনেমাটি ২০০৭ সালের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি। দীর্ঘ বিরতির পর এবার নতুন গল্পে ফিরে আসছে এই সিরিজ। এবার গল্পের প্রেক্ষাপট শহুরে পরিবেশ থেকে সরিয়ে বড় মাপের জঙ্গলের অভিযানকে কেন্দ্র করে সাজানো হয়েছে। অ্যাকশন, কমেডি ও সারভাইভাল ঘরানার মিশ্রণে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন, বডি শেমিংয়ের শিকার

বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ফিরোজ এ. নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করছেন আহমেদ খান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘন জঙ্গলের পরিবেশ ও বড় পরিসরের অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে বিশাল টেকনিক্যাল টিম কাজ করছে। সিনেমাটি চলতি বছরের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, কান ২০২৬-এ কি দেখা যাবে না ঐশ্বরিয়াকে?

এই কিস্তিতে দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন অক্ষয় কুমার। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা—সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, তুষার কাপুরসহ আরও অনেকে। এছাড়া কমেডি অভিনেতা জনি লিভার, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক ও কিকু শারদাও রয়েছেন কাস্টে।

বিষয় : মুক্তি সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল অক্ষয় কুমার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

রর-কমেডি ঘরানার সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে সাফল্যের পর নতুন ছবির খবর দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শুক্রবার (১৫ মে) তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন, আফসোস ফারিয়ার

‘ওয়েলকাম ৩’ নামেও পরিচিত এই সিনেমাটি ২০০৭ সালের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি। দীর্ঘ বিরতির পর এবার নতুন গল্পে ফিরে আসছে এই সিরিজ। এবার গল্পের প্রেক্ষাপট শহুরে পরিবেশ থেকে সরিয়ে বড় মাপের জঙ্গলের অভিযানকে কেন্দ্র করে সাজানো হয়েছে। অ্যাকশন, কমেডি ও সারভাইভাল ঘরানার মিশ্রণে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন, বডি শেমিংয়ের শিকার

বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ফিরোজ এ. নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করছেন আহমেদ খান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘন জঙ্গলের পরিবেশ ও বড় পরিসরের অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে বিশাল টেকনিক্যাল টিম কাজ করছে। সিনেমাটি চলতি বছরের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, কান ২০২৬-এ কি দেখা যাবে না ঐশ্বরিয়াকে?

এই কিস্তিতে দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন অক্ষয় কুমার। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা—সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, তুষার কাপুরসহ আরও অনেকে। এছাড়া কমেডি অভিনেতা জনি লিভার, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক ও কিকু শারদাও রয়েছেন কাস্টে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত