রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ আবেদন জানানো হয়।
আরো পড়ুন , ইরান থেকে ১৮৬ বাংলাদেশি ফিরলেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, বিষয়টি শুনানির জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ফাহিম চৌধুরীকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়।
আরো পড়ুন , বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে রূপ দিতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে বিক্ষোভ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. ইমরান (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ঘটনার পর ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে আরএস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয় : কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলা ফাহিম

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন