খালি থাকা ৪৭টি আসনে দুই-একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। আজ রবিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।এহসানুল মাহবুব বলেন, জোটে না আসায় তাদের জন্য রাখা ৪৭ আসন নিয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিবে ১০ দল। এ ছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবা হচ্ছে।ইসলামী আন্দোলনের জন্য ৪৭ আসন ফাঁকা রেখে জামায়াত, এনসিপিসহ ‘১০-দলীয় নির্বাচনী ঐক্য’ ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করেছিল।
আরো পড়ুন , নির্বাচন শুরুর আগে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিআইজির আশ্বাস
ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় এখন ওই ৪৭ আসনে হিস্যা চায় এই ‘নির্বাচনী ঐক্যে’ থাকা অন্য দলগুলো। এ নিয়ে তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।ফাঁকা আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ১০ দলের লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।তিনি গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকের পর দলগুলোর শীর্ষ নেতৃত্ব বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আপনার মতামত লিখুন