মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও একটি রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে চর গোয়াল গ্রাম এলাকায় মাথাভাঙ্গা নদীর তীরে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি বোমা সদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।তাৎক্ষণিকভাবে বিষয়টি গাংনী থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়।চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।আরও পড়ুন , সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ নির্মাণশ্রমিক নিহতএ বিষয়ে আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় এনেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তুটি প্রকৃত বোমা কিনা তা যাচাই করা হচ্ছে এবং চিরকুটের বিষয়বস্তুও বিশ্লেষণাধীন রয়েছে।ঘটনাটিকে ঘিরে কে বা কারা এটি ফেলে গেছে এবং এর উদ্দেশ্য কী—তা উদঘাটনে তদন্ত চলছে ।