দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

কেরানীগঞ্জে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণ এবং সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিন নারীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন মাদ্রাসার পলাতক পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগম এবং ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমা। তিন দিনের রিমান্ড শেষে আজ এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এ সময় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২৬ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদ্রাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বিধ্বস্ত হয় ভবনটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট ও র‍্যাব টানা দুই দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল, ৪০০ লিটার তরল রাসায়নিক (হাইড্রোজেন পার-অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এসিটোন), ল্যাপটপ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন, বরিশালে ফকিরবাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইসলাম লিটন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ঘটনার পর থেকে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন পলাতক রয়েছেন। ২৭ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ওই তিন আসামিকে। পরদিন তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। সেদিন আরও তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁরা হলেন শাহিন ওরফে আবু বকর ওরফে মুসা ওরফে ডিবা সুলতান, মো. আমিনুর ওরফে দরজি আমিন ও মো. শাফিয়ার রহমান ফকির।

বিষয় : গ্রেপ্তার বিস্ফোরণ কেরানীগঞ্জ মাদ্রাসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার তিন নারী কারাগারে

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণ এবং সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিন নারীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন মাদ্রাসার পলাতক পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগম এবং ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমা। তিন দিনের রিমান্ড শেষে আজ এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এ সময় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২৬ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদ্রাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বিধ্বস্ত হয় ভবনটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট ও র‍্যাব টানা দুই দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল, ৪০০ লিটার তরল রাসায়নিক (হাইড্রোজেন পার-অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এসিটোন), ল্যাপটপ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন, বরিশালে ফকিরবাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইসলাম লিটন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ঘটনার পর থেকে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন পলাতক রয়েছেন। ২৭ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ওই তিন আসামিকে। পরদিন তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। সেদিন আরও তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁরা হলেন শাহিন ওরফে আবু বকর ওরফে মুসা ওরফে ডিবা সুলতান, মো. আমিনুর ওরফে দরজি আমিন ও মো. শাফিয়ার রহমান ফকির।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত