হামে আক্রান্ত কেরানীগঞ্জের ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এর আগে “হামে ৬ মাসের শিশুর গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন”—এমন একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ডা. জুবাইদা রহমানের নজরে আসে। পরে তিনি শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে।আরও পড়ুন, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, কমিউনিটি স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করার পরামর্শএর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। প্রতিনিধিদলটি পরিবারটিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেয় এবং এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহানসহ অনেকে।আরও পড়ুন, হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও, ঝুঁকিতে গর্ভবতী মাজানা যায়, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যা নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘদিন জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন ৭ থেকে ৯ কেজি হলেও নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে। আর্থিক সংকটের কারণে শিশুটির চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে।আরও পড়ুন, হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্সপরিবারের অভিযোগ অনুযায়ী, চিকিৎসা খরচ চালাতে গিয়ে মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকটে পড়েন এবং ধারদেনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এমনকি অর্থের অভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও চিকিৎসা চালিয়ে যেতে পারেননি বলে জানা যায়। এ অবস্থায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিবারটিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।