দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধারে কেরানীগঞ্জে অভিযান গ্রেফতার ১

অস্ত্র উদ্ধারে কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তুহিন হোসেন (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। (১১ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনির বাছের মোল্লা ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্প এবং র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।

আরো পড়ুন , কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি

 অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তুহিন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। উদ্ধার করা অস্ত্র ও গুলি অবৈধ বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয় : কেরানীগঞ্জ অভিযান অস্ত্র উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধারে কেরানীগঞ্জে অভিযান গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তুহিন হোসেন (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। (১১ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনির বাছের মোল্লা ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্প এবং র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।

আরো পড়ুন , কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি

 অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তুহিন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। উদ্ধার করা অস্ত্র ও গুলি অবৈধ বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত