ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৭ গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫৩ এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ বা ডিবি এবং সিটিটিসিতে দুজন করে গ্রেপ্তার করা হয়েছে।আরও পড়ুন, সকাল থেকে NICU-তে চিকিৎসক নেই, বেডেই নবজাতকের মৃত্যুঅভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল এবং পাঁচ বোতল বিদেশি মদ।এ ছাড়া আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট কেবল, একটি বাস, নগদ ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, একটি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।ডিএমপি বলছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।