দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

অলংকারে ‘অস্ত্র’ উদ্ধার, কার্যালয় ভাঙচুর ও মানববন্ধন "রিবেরোর" চাঁদাবাজি বিরোধী ঘোষণায় উত্তেজনা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার এলাকায় ‘অস্ত্র উদ্ধার’ দলীয় কার্যালয় ভাঙচুর ও মানববন্ধনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ ঘটনাপ্রবাহ নতুন করে আলোচনায় এসেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিজয়ের পর জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সংগঠক ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইন্টেন রিবেরো অলংকার এলাকায় চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দেন। ১২ ফেব্রুয়ারি রাতে দেওয়া ওই ঘোষণার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, চন্দনাইশে দুই পৌরসভা ও আট ইউনিয়নে ২০ হাজার ৫০১ পরিবার পাচ্ছে ভিজিএফ চাল

এরই মধ্যে পাহাড়তলী থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। একই সময় অলংকারের আলিফ হোটেল গলিতে বিএনপির ব্যানারে নির্মিত একটি ভাসমান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি অলংকার আলিফ গলিতে যুবদল নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। যুবদল নেতা কুইন্টেন রিবেরো দাবি করেন, অলংকার এলাকায় চাঁদাবাজি বন্ধের ঘোষণাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান ুআমি ঘোষণা দিয়েছি অলংকার এলাকায় কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। এরপর থেকেই একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। আমাদের ভাসমান কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইতোমধ্যে তার কাছে হুমকিও এসেছে। তবে তিনি দাবি করেন, অতীতের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভয় পাননি, এখনও ভয় পান না এবং অলংকার এলাকায় চাঁদাবাজি নির্মূলের চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়াও তিনি আরো বলেন, অলংকার আলিফ গলি থেকে প্রত্যেক গাড়ি প্রতি ১০০/১৫০ টাকা চাঁদা আদায় করে জাকির হোসেন রনি সহ একটি সিন্ডিকেট।

স্থানীয় বাসিন্দা ও যুবদল কর্মী মেহেদী জানান, অলংকারের আলিফ গলিতে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিকের যাতায়াত রয়েছে। তাদের অভিযোগ ছিল বেতন পাওয়ার পর অনেকেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। তার দাবি, এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবেই আমাদের বড় ভাইয়ের উদ্যোগে ওই গলিতে একটি অফিস করা হয়েছিল। কিন্তু চাঁদাবাজি বন্ধের ঘোষণার পরই অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।” স্থানীয় ছাত্রদল কর্মী রাকিবুর রহমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। শহীদ জিয়ার ছবি সম্বলিত ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের বিচারের দাবি জানাই।”

আরও পড়ুন, রংপুরে আলুর বাম্পার ফলন, বাজারে দাম না থাকায় দিশেহারা কৃষক

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার দীর্ঘদিনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, চিহ্নিত চাঁদাবাজ জাকির হোসেন রনির নেতৃত্বে একদল ব্যক্তি ওই হামলা চালায়। স্থানীয়রা দাবি করেন, এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা, ছিনতাই ও দখলবাজির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তাদের অভিযোগ, বাসস্ট্যান্ড ও পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছে একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। এদিকে যুবদল নেতা কুইন্টেন রিবেরো দাবি করেন, গভীর রাতে কার্যালয়ে হামলার পর অস্ত্র উদ্ধারের অপপ্রচার চালানো হয়েছে।তার বক্তব্য, ুওখানে কোনো অস্ত্র ছিল না। ফুটেজ পর্যালোচনা করলে বিষয়টি স্পষ্ট হবে। আমার সম্মান ক্ষুণ্ন করার জন্যই এসব করা হচ্ছে।” তিনি আরও বলেন, অতীতে তিনি কোনো চাঁদাবাজি, মাদক বা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না।

আরও পড়ুন, গভীর শ্রদ্ধায় পালিত হলো সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার ৭ম মৃত্যুবার্ষিকী

অলংকার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখলবাজির ঘটনা ঘটে আসছে। তারা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা চান। স্থানীয়দের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি প্রকাশ করে কিছু ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করছে।ঘটনাটিকে কেন্দ্র করে পাহাড়তলী থানা এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় : চট্টগ্রাম মানববন্ধন অস্ত্র উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অলংকারে ‘অস্ত্র’ উদ্ধার, কার্যালয় ভাঙচুর ও মানববন্ধন "রিবেরোর" চাঁদাবাজি বিরোধী ঘোষণায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত