দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কেরানীগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গৃহবধূ মোসা. রেহানা (২৮) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মো. আরিফ খলিফাকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার একটি ফ্ল্যাটে প্রায় এক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন নিহত রেহানা ও তাঁর স্বামী আরিফ খলিফা। একই ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন আরিফ।

দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ১১ ডিসেম্বর দুপুরে পারিবারিক বিরোধের জেরে আরিফ খলিফা স্ত্রী রেহানাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে।

ঘটনার পর তিনি আশপাশের লোকজনকে জানান, তার স্ত্রী স্ট্রোক করেছেন এবং দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন।

এরপর মরদেহ বাসায় ফিরিয়ে এনে আরিফ খলিফা নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে নিহতের মামা শাহিন আকনকে ফোন করে রেহানার গুরুতর অসুস্থতার কথা জানান। শাহিন আকন বাসায় এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি প্রকাশ পেলে মরদেহ নিহতের বাবার বাড়িতে পৌঁছানোর পরপরই আসামি পালিয়ে যান।

আরও পড়ুন: পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‍্যাব-১০ ও র‍্যাব-৭–এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের ধুমপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আরিফ খলিফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিষয় : গ্রেপ্তার কেরানীগঞ্জ গৃহবধূহত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x