দৈনিক সংবাদ দিগন্ত

নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী-ছেলেকে কুপিয়ে জখম

নেত্রকোনা জেলা শহরের উত্তর কাটলী এলাকায় নিজ বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও ছেলে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হন মনোয়ারা বেগম চায়না নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধারালো অস্ত্র নিয়ে এক হামলাকারী বাসায় ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলার সময় গুরুতর আহত অবস্থায় আবু চাঁন তার বড় ছেলেকে ফোন করে বিষয়টি জানান।আরও  পড়ুন , তালাবদ্ধ ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি, ব্যবস্থা নেওয়ার নির্দেশখবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আবু চাঁন ও তার ছেলে মুন্নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ঘরের একটি খাটের নিচ থেকে মনোয়ারা বেগম চায়নার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন আবদুর রশিদ নামে এক রিকশাচালক। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরও  পড়ুন , কসবা অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী-ছেলেকে কুপিয়ে জখম