রাজধানীর বেইলি রোডে জেবা আদিবা নামে ৩১ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে বেইলি রোডের কেএফসি গলির একটি বাসার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় নেইল আর্টিস্ট ছিলেন।রমনা থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, ‘১০০ টাকার গরুর মাংস-ভাত’ খ্যাত ভাইরাল মিজান গ্রেপ্তার
পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।মৃত জেবা আদিবার বাবার নাম আবুল আহসান। তাদের বাড়ি রাজধানীর হাতিরঝিলের নিউ ইস্কাটন এলাকায়।
বিষয় : গৃহবধূহত্যা মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
রাজধানীর বেইলি রোডে জেবা আদিবা নামে ৩১ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে বেইলি রোডের কেএফসি গলির একটি বাসার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় নেইল আর্টিস্ট ছিলেন।রমনা থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, ‘১০০ টাকার গরুর মাংস-ভাত’ খ্যাত ভাইরাল মিজান গ্রেপ্তার
পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।মৃত জেবা আদিবার বাবার নাম আবুল আহসান। তাদের বাড়ি রাজধানীর হাতিরঝিলের নিউ ইস্কাটন এলাকায়।

আপনার মতামত লিখুন