মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান, যিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিদ্যুৎ বিভাগের নিয়মিত অভিযানে আগারগাঁও এলাকার ফুটপাত ও বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল।
আরও পড়ুন ,মগবাজারে কাভার্ডভ্যানের ভয়াবহ তাণ্ডব: দুজন নিহত, একাধিক আহত
এ সময় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন।পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে মিজান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল পরিবেশন করায় তিনি সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠেন।
বিষয় : গ্রেপ্তার ভাইরাল মিজান ভাত বিক্রি

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন