কক্সবাজার শহরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রহস্য তৈরি হয়েছে, কারণ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী।সোমবার রাতে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম ফারজানা, বয়স ২০ বছর। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার বাসিন্দা এবং স্বামী ইমনের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।নিহতের মা নাছিমা আক্তার জানান, কিছুদিন আগে ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামীকে দেন।
আরও পড়ুন , গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে রাত ৮টার দিকে ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন , বিদেশে চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা, আটক দুই
বিষয় : উদ্ধার গৃহবধূহত্যা ঝুলন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন