দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। বুধবার দুপুরে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন- আকাশ মোড়ল (২১) ও সোয়াইব হোসেন শুভ (২৮)। 

আরো পড়ুন , তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সফিকুর ইসলাম জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজাবাড়ির বাঘাশুর ও কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায় উপপরিদর্শক (নিরস্ত্র) ইয়াকুব আলীর নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আকাশ মোড়লের কাছ থেকে ৫ কেজি এবং সোয়াইব হোসেন শুভর কাছ থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতার আকাশ মোড়লের বিরুদ্ধে এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি চুরি এবং কেরানীগঞ্জ মডেল থানায় চুরি ও মালামাল গ্রহণের একটি মামলা রয়েছে। 

বিষয় : কেরানীগঞ্জ মাদক আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। বুধবার দুপুরে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন- আকাশ মোড়ল (২১) ও সোয়াইব হোসেন শুভ (২৮)। 

আরো পড়ুন , তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সফিকুর ইসলাম জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজাবাড়ির বাঘাশুর ও কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায় উপপরিদর্শক (নিরস্ত্র) ইয়াকুব আলীর নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আকাশ মোড়লের কাছ থেকে ৫ কেজি এবং সোয়াইব হোসেন শুভর কাছ থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতার আকাশ মোড়লের বিরুদ্ধে এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি চুরি এবং কেরানীগঞ্জ মডেল থানায় চুরি ও মালামাল গ্রহণের একটি মামলা রয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত