দৈনিক সংবাদ দিগন্ত

ভারতকে স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

পাকিস্তান-ভারত সংঘাতে পাকিস্তান ভারতের মোদি সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। 

তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বই- ভারত এই পরাজয় কখনো ভুলবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।

আরও পড়ুন, ইউক্রেন যুদ্ধে চলতি বছরে প্রায় ৫ লাখ সেনা নিহত

নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ  ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।

বিষয় : ভারত শিক্ষা পাকিস্তান অবিস্মরণীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারতকে স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরীফ

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

পাকিস্তান-ভারত সংঘাতে পাকিস্তান ভারতের মোদি সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। 

তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বই- ভারত এই পরাজয় কখনো ভুলবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।

আরও পড়ুন, ইউক্রেন যুদ্ধে চলতি বছরে প্রায় ৫ লাখ সেনা নিহত

নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ  ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত