কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়; বরং শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আরও পড়ুন, নববর্ষ ঘিরে নাশকতার শঙ্কা নেই: রমনায় কড়া নিরাপত্তায় র্যাবসোমবার (১৩ এপ্রিল) যশোরের যশোর পিটিআই মিলনায়তন-এ অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, এটি অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় আলাদা এবং জবাবদিহিমূলক।