দৈনিক সংবাদ দিগন্ত

মেসি-রোনালদোর ভোটের পছন্দ মিলেছে মাত্র দুই ফুটবলারের ক্ষেত্রে

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো

আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দেড় দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই দুই কিংবদন্তি। তবে ব্যালন ডি’অরের ভোটে তাঁদের পছন্দের মিল পাওয়া গেছে মাত্র দুজন ফুটবলারের ক্ষেত্রে। ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ এবং পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেস—এই দুজনই মেসি ও রোনালদো উভয়ের ভোট পেয়েছেন। দুই তারকার প্রথম অভিন্ন পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর রোনালদো নিজের প্রথম পছন্দ হিসেবে জাভিকে ভোট দেন। অন্যদিকে, বার্সেলোনায় জাভির সতীর্থ মেসি ২০১১ সালে তাঁকে প্রথম স্থানে রাখেন। পরবর্তী দুই বছর ২০১২ ও ২০১৩ সালেও তাঁকে দ্বিতীয় সেরা হিসেবে ভোট দেন আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন, ভাইরাল মেসির সপ্তম শ্রেণির মার্কশিট

দ্বিতীয় অভিন্ন পছন্দের নাম নুনো মেন্ডেস। ২০২১ সালে বর্ষসেরা তরুণ প্রতিভার কোপা ট্রফির ভোটে রোনালদো নিজের স্বদেশি মেন্ডেসকে দ্বিতীয় স্থানে রাখেন। একই বছর মেসিও তাঁকে দ্বিতীয় সেরা হিসেবে বেছে নেন। পরবর্তী ২০২২ সালেও মেসি মেন্ডেসকে একই অবস্থানে ভোট দেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও প্রচলিত ভোটদান পদ্ধতিতে মেসি ও রোনালদোর কেউ কখনো একে অপরকে নিজেদের ভোটের তালিকায় রাখেননি। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ফুটবলের ইতিহাসে অনন্য অবস্থানে রয়েছেন এই দুই মহাতারকা। নিজেদের মধ্যে ভাগাভাগি করে তাঁরা জিতেছেন রেকর্ড ১৩টি ব্যালন ডি’অর পুরস্কার। তাঁদের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।

বিষয় : মেসি রোনালদো ফুটবলার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেসি-রোনালদোর ভোটের পছন্দ মিলেছে মাত্র দুই ফুটবলারের ক্ষেত্রে

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x