দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার

বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার
বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার
ছবি: বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার মমিনপুর-দেলঘাটা বিলের একটি মৎস্য ঘের থেকে আনসার গাজী (৬৫) নামের এক বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টিটাবাজিতপুর গ্রামের একটি ঘেরের পানি থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।নিহত আনসার গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা বেতনে দিনমজুর হিসেবে আনসার গাজীকে ওই ঘেরে কাজে নিয়ে আসেন ঘের মালিক এরশাদ। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে তিনি ঘেরের ভেতরে কাজ করছিলেন। এর কিছু সময় পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘেরের মালিক ও আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে রাতে তাঁর পরিবারকে বিষয়টি জানান। পরে বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন,রংপুরে গভীর রাতে কোচিং সেন্টারের বাসে আগুন

 খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘেরের পানি থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ছাড়া সিআইডির একটি বিশেষ দলও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। নিহতের স্ত্রী জানান, তাঁর স্বামী জীবিকার সন্ধানে দিনমজুরের কাজ করতে কেশবপুরে এসেছিলেন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর আকস্মিক এই সংবাদ পান তিনি। এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : মরদেহ মৎস্য কেশবপুরে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধ দিনমজুরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x