রংপুর নগরীতে একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত মিনিবাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর পর্যটন মোড় এলাকায় লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানান রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী।
আরও পড়ুন, আলীকদমে আমন ধান কাটার ধুম, গুনগুনি পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক
পুলিশ ও কোচিং সেন্টার কর্তৃপক্ষ জানায়, রাতে শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো মিনিবাসটি প্রতিষ্ঠানের সামনেই রাখা হয়েছিল। গভীর রাতে সেটিতে অগ্নিসংযোগ করা হয়। ভোরে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম ডেইলি স্টারকে বলেন, 'গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছি। মানুষের সেবা করেই এতটা সময় কাটিয়েছি। অথচ শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের সুবিধার জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা প্রতিষ্ঠানের একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হলো।' উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, 'অন্য এলাকাগুলোর ঘটনার ধারাবাহিকতায় কোচিংয়ের বাসে অগ্নিসংযোগ করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।' 'জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে,' বলেন তিনি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬