মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। সোমবার এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হলো এটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় কার্যত শেষ বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে বলে সতর্ক করেন ট্রাম্প। এদিকে ইউএসএস থিওডর রুজভেল্ট একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি।
আরও পড়ুন,ইসরায়েলি ৮ প্রতিষ্ঠান ও গোষ্ঠীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই রণতরিতে পাঁচ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজ বহনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে রয়েছে এফ-১৮ যুদ্ধবিমান। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে রণতরিটির। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে এটি। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, গত সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করে রণতরিটি। ১৫ নভেম্বর এটি মধ্যপ্রাচ্যে পৌঁছায়। তবে রণতরিটির পৌঁছানোর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড কিংবা প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তিনটি বিমানবাহী রণতরি একসঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থান করায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই মোতায়েনের অর্থই যে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হচ্ছে, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
বিষয় : নতুন পদক্ষেপ মার্কিন সামরিক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬