দৈনিক সংবাদ দিগন্ত

শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না: সংসদে হাসনাত

শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না
শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না
ছবি: শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না

ঘুষকে উপহার, চাঁদাবাজিকে সমঝোতা আর ঋণখেলাপিকে ঋণগ্রস্ত হিসেবে আখ্যা দিয়ে সরকার শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিদের কথিত উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন পোশাকশিল্পের মালিকেরা। অথচ শ্রমিকদের বেতন বাড়ানোর দায়িত্ব চাপানো হচ্ছে মালিকদের ওপর। হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে দেশে সম্মিলিত মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা। অথচ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি মাত্র ১২ হাজার টাকা। ফলে এই বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, পোশাকশিল্পের কাঁচামাল আমদানি থেকে শুরু করে বন্দর, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা ও পণ্য রপ্তানির প্রতিটি পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের অনুমতি নিতে হয়। আর এসব পর্যায়ে মালিকদের কথিত উপহার দিতে হয়। কারখানা পরিদর্শনের নামেও হয়রানি করা হয়। ব্যবসা পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রভাবশালী ব্যক্তিদের অর্থ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি। এনসিপির এই সংসদ সদস্য বলেন, শ্রমিকদের বেতন মালিকদের দিতে হয়। 

আরও পড়ুন,তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

তাই সরকারের দায়িত্ব ব্যবসা সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। কিন্তু সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। গ্যাসসংকট ও তৃতীয় এলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। ছয় হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন। এ সময় পোশাকশিল্পের সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার সম্পর্ক তুলে ধরে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সম্পৃক্ততায় বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও নাশকতার ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের পোশাকশিল্পসহ কোনো খাতই টিকে থাকতে পারবে না। হাসনাত আবদুল্লাহর দাবি, বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির বাজার ধরে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, মালিকদের ব্যবসায়িক চাপ কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি সমন্বয় এবং ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিষয় : শিল্প হাসনাত শ্রমিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না: সংসদে হাসনাত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x