ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি মামলাহাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তার দাবি, আওয়ামী লীগের মতোই পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আদালতের রায় ও জামিন সংক্রান্ত সিদ্ধান্ত ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।আরও পড়ুন, নজরুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন : রিজভীগত ২২ মে ঝিনাইদহে এনসিপির এক কেন্দ্রীয় নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। ওই মামলায় ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে এনসিপির কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে আওয়ামী লীগ যেমন বিচার বিভাগ ও পুলিশকে ব্যবহার করেছিল, একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে।আরও পড়ুন, চীনের আমন্ত্রণে ১০ দিনের সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দলসংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। পরে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। উল্লেখ্য, রোববার গ্রেপ্তার হওয়া এনসিপি নেতা তারেক রেজা সোমবার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান।