দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হাসনাত–সারজিস ফোন ধরেন না, অভিযোগ সাদমানের মায়ের

কুমিল্লার জুলাই শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফোন ধরেন না এবং প্রয়োজনে যোগাযোগ করলেও পাওয়া যায় না। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম শহীদ সাদমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব অভিযোগ করেন।

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে কাজী শারমিন আক্তার বলেন, “আমার ছেলের কবর জিয়ারত করতে আসার সময়ও তাদের সময় হয় না। আমার ছেলে জুলাইয়ে রক্ত দিয়েছে, কিন্তু তারা এখন বড় বড় নেতা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে যারা পদ-পদবি পেয়েছে, তাদের অতীত মনে রাখা উচিত।”

আরও পড়ুন, বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

এ সময় শহীদ সাদমানের রক্তাক্ত রুমাল হাতে নিয়ে তিনি বলেন, “এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, এর দায় আছে। কোনো এমপি-মন্ত্রীর সন্তান দেশের জন্য শহীদ হয়নি।” পরে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “যারা জুলাইকে ধারণ করে তাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহীদদের আশা পূরণ হবে না।” 

আরও পড়ুন, বান্দরবানে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতলো পাহাড়

তিনি আরও বলেন, “আমাদের কমিটমেন্ট আছে। তরুণদের প্রতি মানুষের আস্থা আছে। কুমিল্লার শহীদদের ত্যাগ আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে এবং তা বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় নেতারা।

বিষয় : কুমিল্লা হাসনাত সাদমান সারজিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হাসনাত–সারজিস ফোন ধরেন না, অভিযোগ সাদমানের মায়ের

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার জুলাই শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফোন ধরেন না এবং প্রয়োজনে যোগাযোগ করলেও পাওয়া যায় না। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম শহীদ সাদমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব অভিযোগ করেন।

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে কাজী শারমিন আক্তার বলেন, “আমার ছেলের কবর জিয়ারত করতে আসার সময়ও তাদের সময় হয় না। আমার ছেলে জুলাইয়ে রক্ত দিয়েছে, কিন্তু তারা এখন বড় বড় নেতা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে যারা পদ-পদবি পেয়েছে, তাদের অতীত মনে রাখা উচিত।”

আরও পড়ুন, বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

এ সময় শহীদ সাদমানের রক্তাক্ত রুমাল হাতে নিয়ে তিনি বলেন, “এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, এর দায় আছে। কোনো এমপি-মন্ত্রীর সন্তান দেশের জন্য শহীদ হয়নি।” পরে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “যারা জুলাইকে ধারণ করে তাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহীদদের আশা পূরণ হবে না।” 

আরও পড়ুন, বান্দরবানে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতলো পাহাড়

তিনি আরও বলেন, “আমাদের কমিটমেন্ট আছে। তরুণদের প্রতি মানুষের আস্থা আছে। কুমিল্লার শহীদদের ত্যাগ আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে এবং তা বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত