চাকরি পেতে ঘুস দিতে হবে না, তদবিরের জন্য কারও দরজায় ঘুরতে হবে না—এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অোরও পড়ুন, জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা
হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধা, যোগ্যতা ও সততাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের কারণে অনেক মেধাবী তরুণ তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থানের সংকটে অনেক তরুণ হতাশ হয়ে পড়ছে। তাই সরকারের উচিত বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা, যাতে তরুণরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পায়। প্রয়োজনে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের পথ আরও সহজ করার কথাও তিনি উল্লেখ করেন। তবে দেশের ভেতরেই কর্মসংস্থান সৃষ্টি করাকে মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসায় উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের জায়গায় আরও এগিয়ে নিতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন, সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি, রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা
তরুণদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করতে হবে। নতুন প্রজন্ম মানবিকতা, সততা ও পরিবর্তনের রাজনীতি চায়—আর সেই লক্ষ্যেই তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়।সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা তরুণ নেতৃত্ব ও গণমানুষের অংশগ্রহণ বাড়িয়ে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলার আহ্বান জানান।
বিষয় : কুমিল্লা চাকরি এনসিপি কর্মসংস্থান হাসনাত

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন