দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি, রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা

সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

সংবিধানের ১৮তম সংশোধনীকে সামনে রেখে বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিলেও সেখানে যোগ দিচ্ছে না জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংবিধান সংশোধনের বদলে তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে।সরকারি দল বিএনপি ১৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দল থেকে এখনো কোনো নাম জমা দেওয়া হয়নি। ফলে কমিটি গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।গত ২৯ এপ্রিল সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম চাইলেও জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তখনই বলেন, ‘সংস্কার’ আর ‘সংশোধন’-এর মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে।

আরও  পড়ুন , আইনশৃঙ্খলা অবনতিতে সরকারের ওপর আস্থা হারানোর শঙ্কা হাসনাতের

জামায়াত নেতারা বলছেন, গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতেই অটল থাকবেন।এদিকে বিএনপি বলছে, বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদ গঠনের সুযোগ নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নামে শপথ পড়ানো সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান প্রশ্নে সরকার ও বিরোধী শিবিরের এই মতবিরোধ আগামী সংসদ অধিবেশনকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

আরও  পড়ুন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই: জিএম কাদের

বিষয় : সংবিধান অচলাবস্থা জামায়াত-এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি, রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সংবিধানের ১৮তম সংশোধনীকে সামনে রেখে বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিলেও সেখানে যোগ দিচ্ছে না জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংবিধান সংশোধনের বদলে তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে।সরকারি দল বিএনপি ১৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দল থেকে এখনো কোনো নাম জমা দেওয়া হয়নি। ফলে কমিটি গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।গত ২৯ এপ্রিল সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম চাইলেও জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তখনই বলেন, ‘সংস্কার’ আর ‘সংশোধন’-এর মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে।

আরও  পড়ুন , আইনশৃঙ্খলা অবনতিতে সরকারের ওপর আস্থা হারানোর শঙ্কা হাসনাতের

জামায়াত নেতারা বলছেন, গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতেই অটল থাকবেন।এদিকে বিএনপি বলছে, বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদ গঠনের সুযোগ নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নামে শপথ পড়ানো সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান প্রশ্নে সরকার ও বিরোধী শিবিরের এই মতবিরোধ আগামী সংসদ অধিবেশনকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

আরও  পড়ুন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই: জিএম কাদের

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত