সংবিধানের ১৮তম সংশোধনীকে সামনে রেখে বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিলেও সেখানে যোগ দিচ্ছে না জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংবিধান সংশোধনের বদলে তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে।সরকারি দল বিএনপি ১৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দল থেকে এখনো কোনো নাম জমা দেওয়া হয়নি। ফলে কমিটি গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।গত ২৯ এপ্রিল সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম চাইলেও জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তখনই বলেন, ‘সংস্কার’ আর ‘সংশোধন’-এর মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে।আরও পড়ুন , আইনশৃঙ্খলা অবনতিতে সরকারের ওপর আস্থা হারানোর শঙ্কা হাসনাতেরজামায়াত নেতারা বলছেন, গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতেই অটল থাকবেন।এদিকে বিএনপি বলছে, বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদ গঠনের সুযোগ নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নামে শপথ পড়ানো সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান প্রশ্নে সরকার ও বিরোধী শিবিরের এই মতবিরোধ আগামী সংসদ অধিবেশনকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।আরও পড়ুন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই: জিএম কাদের