কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে শান্ত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, আপনি এখানে চিৎকার করে কথা বলতে পারেন না। এটা রাজপথ নয়, এটা সংসদ।
আরও পড়ুন, জুলাই যোদ্ধাদের কল্যাণে বিল পাস, সংসদে সর্বসম্মত সমর্থন
স্পিকার বলেন, আপনি যদি এভাবে অসহিষ্ণু হন, তাহলে চলবে না। এখানে বসে আপনার অপেক্ষা করতে হবে এবং কথা শুনতে হবে। এখানে আপনি মুখে কথা বলার সুযোগ পাবেন না। তিনি বলেন, আপনি নোটিশ দিন। আইনমন্ত্রীর কথা ভালো করে শুনুন। প্রয়োজন হলে নিজেদের মধ্যে কথা বলে পরের অধিবেশনে একটি বিল আনুন।
আরও পড়ুন, সংসদে শিল্পকলা একাডেমি সংশোধনী বিল পাস
স্পিকার বলেন, সংসদের পরিবেশ ভালো রাখতে হবে। এই সংসদ বড় জুলাই অভ্যুত্থানের পর হয়েছে। আমরা সবাই নির্বাচন করে এখানে এসেছি। এরকম ভালো সংসদ আগে কখনো হয়নি।
বিষয় : হাসনাত স্পিকার সতর্কবার্তা অধিবেশনে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে শান্ত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, আপনি এখানে চিৎকার করে কথা বলতে পারেন না। এটা রাজপথ নয়, এটা সংসদ।
আরও পড়ুন, জুলাই যোদ্ধাদের কল্যাণে বিল পাস, সংসদে সর্বসম্মত সমর্থন
স্পিকার বলেন, আপনি যদি এভাবে অসহিষ্ণু হন, তাহলে চলবে না। এখানে বসে আপনার অপেক্ষা করতে হবে এবং কথা শুনতে হবে। এখানে আপনি মুখে কথা বলার সুযোগ পাবেন না। তিনি বলেন, আপনি নোটিশ দিন। আইনমন্ত্রীর কথা ভালো করে শুনুন। প্রয়োজন হলে নিজেদের মধ্যে কথা বলে পরের অধিবেশনে একটি বিল আনুন।
আরও পড়ুন, সংসদে শিল্পকলা একাডেমি সংশোধনী বিল পাস
স্পিকার বলেন, সংসদের পরিবেশ ভালো রাখতে হবে। এই সংসদ বড় জুলাই অভ্যুত্থানের পর হয়েছে। আমরা সবাই নির্বাচন করে এখানে এসেছি। এরকম ভালো সংসদ আগে কখনো হয়নি।

আপনার মতামত লিখুন