দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আদালতের ১৪৫ ধারার নোটিশের পরও জমি দখলের অভিযোগ, সোনারগাঁয়ে উত্তেজনা

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধে ভোগান্তিতে যাত্রীরা

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। রোববার ১ নভেম্বর সকাল ৯টা থেকে মিরপুর-১, ২, ১০, ১১, ১২ ও পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ ছাড়া মিরপুর-১ ও ২ নম্বর এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন,বারের সিসিটিভিতে তরুণী ও দীপের উপস্থিতি

শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই অংশে তীব্র যানজট ও অচলাবস্থার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সড়কে যানবাহন আটকে থাকায় অনেককে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। এদিকে পোশাক শ্রমিকদের বেতন-সংক্রান্ত দাবির মধ্যে রোববার সচিবালয়ে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে চলমান বিক্ষোভের বিষয়ে মজুরি বোর্ডের ঘোষণা কী প্রভাব ফেলবে, তা নিয়ে শ্রমিকদের পরবর্তী অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।

বিষয় : মিরপুর যাত্রী ভোগান্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধে ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x