দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি গৃহঋণে সহায়তা পেয়েছে ৬৩ হাজার পরিবার

গৃহঋণে সহায়তা পেয়েছে ৬৩ হাজার পরিবার

গৃহঋণ সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের গৃহায়ন অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিন দশকের পথচলায় ডিবিএইচ ফাইন্যান্সের অর্থায়নের মাধ্যমে নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তব হয়েছে ৬৩ হাজারের বেশি পরিবারের। গ্রাহককেন্দ্রিক সেবা ও ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘদিন ধরে গৃহায়ন অর্থায়নে নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

৩০ বছর পূর্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন। তিনি বলেন, এই মাইলফলক শুধু প্রতিষ্ঠানের পথচলার উদযাপন নয় বরং হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আস্থারও প্রতিফলন।নাসিমুল বাতেন জানান, আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানা সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখাই ডিবিএইচের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

আড়ও পড়ুন,আগস্টের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াল পোশাক রপ্তানি

দীর্ঘ পথচলায় আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছে ডিবিএইচ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, টানা ২১ বছর সর্বোচ্চ ‘এএএ’ ঋণমান অর্জন করেছে তারা। একই সময়ে ডিবিএইচের খেলাপি ঋণের হার কখনো এক শতাংশ ছাড়ায়নি।প্রতিষ্ঠানটির মতে, এই ধারাবাহিকতা তাদের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।

বর্তমানে দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামী উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থা চালু রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স। এসব শাখার মাধ্যমে সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।ভবিষ্যতে তিন দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সারা দেশে কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করার লক্ষ্যও রয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের।

বিষয় : পরিবার ডিবিএইচ পূর্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি গৃহঋণে সহায়তা পেয়েছে ৬৩ হাজার পরিবার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x