হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ নামে উল্লেখ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরান সাত দিনের মধ্যে কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করেন।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে।ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নিতে হবে, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এরপর সপ্তম দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়।
তেহরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র শর্ত মেনে নিলে পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মতো বিষয়ে ছাড় দিতে ইরান রাজি নয় বলে জানিয়েছে।
আড়ও পড়ুন,পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা নিহত ১২
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি হচ্ছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাকে বৃহত্তর সমঝোতার অংশ করা।ইরানের এই প্রস্তাবের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মতে ইরান অর্থনৈতিক চাপে পড়ে দ্রুত হরমুজ খুলতে চাইছে।
এদিকে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন হতো। ফলে প্রণালিটিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন