পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।শনিবার ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকার আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি ট্রাক্টর ট্রলি দ্রুতগতিতে চেকপোস্টে ধাক্কা দেয়। এরপরই শক্তিশালী বিস্ফোরণে চেকপোস্ট ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ ঘটনাটিকে আত্মঘাতী হামলা হিসেবে নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ১১ জন নিহত ও ৩০ জন আহত বলে জানানো হলেও পরে স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ১২ জন বলে জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।হামলার পর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। বিস্ফোরণের ধরন ও হামলাকারীর পরিচয় নিয়ে তদন্ত চলছে।
আড়ও পড়ুন,হরমুজ খুলতে ইরানের প্রস্তাব নাকচ করলেন ট্রাম্প
এদিকে হামলার দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি স্বীকার করেছে বলে দ্য উইক জানিয়েছে। তবে ঘটনাটি নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কোহাটের পুরোনো পুলিশ লাইন্সে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত এবং ১০৩ জন আহত হয়েছিলেন। ওই হামলায় বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহারের তথ্যও এফআইআরে উঠে এসেছে।
ডেরা ইসমাইল খান ও এর আশপাশের সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন এই হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন