দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব নাকচ করলেন ট্রাম্প

হরমুজ প্রণালী এক সপ্তাহের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান নতুন একটি রোডম্যাপ উপস্থাপন করে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন অচলাবস্থা তৈরি হয়েছে।

ইরানের অবস্থান হলো, নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না তেহরান। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের প্রস্তাবের জবাব দিতে ওয়াশিংটন তাড়াহুড়ো করছে না। হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বোমা হামলার পরিকল্পনার কথা সহযোগীদের জানিয়েছেন ট্রাম্প। তবে একই সময়ে ট্রাম্প বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই সংঘাত অবসানের একটি চুক্তি হতে পারে বলে তিনি মনে করেন।

আড়ও পড়ুন,টানা ভারী বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক দুর্যোগকবলিত ঘোষণা

এদিকে যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত ইরানের অর্থনীতিতে মূল্যস্ফীতি সামান্য কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে প্রথমবার মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। আগস্টে যা ছিল ৮৪ দশমিক ৪ শতাংশ।যদিও কমার হার সামান্য, এটিকে গুরুত্বপূর্ণ নিম্নমুখী প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় থাকা ইরানের অর্থনীতির ওপর চাপ আরও বাড়ছে

বিষয় : ট্রাম্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব নাকচ করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x