দৈনিক সংবাদ দিগন্ত

নৈরাজ্যের অভিযোগে রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি ওয়্যারলেস মোড় মৌচাক মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।সমাবেশে সালেহ মো. আদনান অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।আদনান বলেন যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও  পড়ুন, পশ্চিম আগারগাঁও থেকে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোকে ছাত্রদলের পক্ষের দাবি হিসেবেই দেখা হচ্ছে।কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন এবং সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার ও মেহেদী হাসান সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদলসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।ছাত্রদলের নেতারা বলছেন দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন।

বিষয় : যুবলীগ নেতা প্রতিবাদ মিছিল পরিকল্পিত সন্ত্রাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নৈরাজ্যের অভিযোগে রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি ওয়্যারলেস মোড় মৌচাক মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।সমাবেশে সালেহ মো. আদনান অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।আদনান বলেন যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও  পড়ুন, পশ্চিম আগারগাঁও থেকে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোকে ছাত্রদলের পক্ষের দাবি হিসেবেই দেখা হচ্ছে।কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন এবং সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার ও মেহেদী হাসান সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদলসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।ছাত্রদলের নেতারা বলছেন দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x