দৈনিক সংবাদ দিগন্ত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদের পাশে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন থানা, পৌর ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য এবং জনজীবনে অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশ শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদী সদর উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলখানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।আরও  পড়ুন, চুরি-ডাকাতি-মাদক-অস্ত্রের বিস্তার চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: চট্টগ্রামে মন্ত্রী এ্যানি একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তারা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা সবার দায়িত্ব। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।নেতাকর্মীরা আরও বলেন, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়—এমন কোনো কর্মকাণ্ড তারা মেনে নেবেন না। দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তারা সাংগঠনিকভাবে মাঠে থেকে কাজ করবেন।জেলা যুবদলের নেতাকর্মীরা জানান, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দাবিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।কর্মসূচিতে জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা, পৌর ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল