রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।বুধবার সকাল ৭টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেফতার শাহ্ মোস্তফা আলমগীরের বয়স ৫৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আড়ও পড়ুন,এমপি মন্ত্রীদের সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত
পুলিশের তথ্য অনুযায়ী শাহ্ মোস্তফা আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডিবি বলছে সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের পর শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন