দৈনিক সংবাদ দিগন্ত

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী শুক্রবার ২৫ সেপ্টেম্বর এবং শনিবার ২৬ সেপ্টেম্বর হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।সার্কুলারে বলা হয়েছে স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হলেও ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণ করতে হবে। নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ ব্যাংকে অবস্থান করবেন ততক্ষণ নিরাপদে তাদের নিবন্ধনের টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও  পড়ুন, আন্তর্জাতিক বাজারে কমেছে রুপার দাম

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।এ নির্দেশনা দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।ফলে ২০২৭ সালের হজে নিবন্ধনের জন্য নির্ধারিত টাকা জমা দিতে আগ্রহী ব্যক্তিরা সাপ্তাহিক ছুটির দুই দিনেও সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত শাখায় গিয়ে টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন।হজ নিবন্ধনের সময়সীমার মধ্যে যাতে কোনো নিবন্ধনকারী ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে সমস্যায় না পড়েন সে লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ ব্যবস্থা।

বিষয় : ব্যাংক খোলা হজ নিবন্ধন শুক্র ও শনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x