আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার স্পট রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রুপার পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৭ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ দশমিক ৭৩ ডলারে।অন্যদিকে প্যালাডিয়ামের দাম কমেছে ৩ শতাংশ। ফলে প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম নেমে এসেছে ১ হাজার ২৬৮ দশমিক ৮৪ ডলারে।বাজার পরিস্থিতিতে দেখা যাচ্ছে মূল্যবান ধাতুগুলোর দামে এই পতনের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ বেড়েছে।
আড়ও পড়ুন,২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার
তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম কমলেও বাংলাদেশের বাজারে রুপার দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দামও ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা করা হয়েছে।সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।অর্থাৎ আন্তর্জাতিক বাজারে রুপার দামে পতন দেখা দিলেও বাংলাদেশের বাজারে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে
বিষয় : রুপা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন