দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের আগে আরও দুই দিন ব্যাংক খোলা, এরপর টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল শনিবার এবং পরদিন রোববার—এই দুই দিন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।এই দুই দিন ব্যাংকের স্বাভাবিক লেনদেন সময়ও অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে। ফলে ঈদের আগে গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং সেবা নিতে পারবেন।এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে ঈদুল আজহার সরকারি ছুটির কারণে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শুরুর আগে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ বিবেচনায় ব্যাংক খোলা রাখা হয়েছে।আরও  পড়ুন , স্নোটেক্স গ্রুপে আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৬ উদযাপন একইভাবে রোববারও ব্যাংকিং কার্যক্রম চলবে।ফলে গ্রাহকরা এই দুই দিন নগদ লেনদেন, চেক ক্লিয়ারিংসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।এদিকে তৈরি পোশাক শিল্পসহ রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ লেনদেন সচল রাখতে ২৫ ও ২৬ মে কিছু নির্দিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে।এই শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে, তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদ সামনে রেখে আর্থিক লেনদেন ও বেতন-বোনাস পরিশোধ নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও  পড়ুন , রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদের নতুন ক্যাম্পেইন ‘ডাবল খুশি’, সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

ঈদের আগে আরও দুই দিন ব্যাংক খোলা, এরপর টানা ৭ দিনের ছুটি